প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৩৫ পিএম

বাড়লো শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি মেলা-২০২৬ এর সময়সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় প্রতিষ্ঠানটির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
চলমান সামার সেমিস্টার উপলক্ষে গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা ১ মে ব্যতীত ০৩ মে পর্যন্ত চলার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সংলগ্ন মাঠে ফিতা কেটে উদ্ধোধন করা হয় পাাঁচদিনব্যাপী এই মেলা’র। তবে মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহকে গুরুত্ব দিয়ে এই সময় বাড়ানো হয়েছে বলেও তারা জানান।
‘ভালো লাগাকেই করে তুলুন নিজের পেশা’ শীর্ষক দিকনির্দেশনামূলক এক লাইভ সেশনের মধ্যে দিয়ে শুরু হয় মেলা। সেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক। উক্ত সেশনে রাজধানীর বিভিন্ন কলেজসহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ১০০ শতাংশ বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফি’তে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফি’তে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধাসহ থাকছে গিফট হ্যাম্পার।
মেলায় অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণ সরাসরি ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক ও অ্যাকাডেমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রোগ্রামগুলোর ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও মেলায় অংশগ্রহণ করতে প্রয়োজনে মেলার রেফারেন্সে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের যেকোনো বাসে ফ্রি যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, ইন্ডাস্ট্রির চাহিদানুযায়ী জব-ওরিয়েন্টেড সর্বমোট ৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে দেশের প্রথম ডিজাইন, ফ্যাশন ও অ্যাপারেল বিশেষায়িত সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয়-‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’। যুগের চাহিদা বিবেচনায় ক্যারিয়ারবান্ধব এসব শিক্ষাবিষয় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে অত্যন্ত সহায়ক।
জ/উ