বিশ্বকাপের প্রস্তুতিতে ড্রোন আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:১৫ পিএম

আগামী ম্যাচকে ঘিরে প্রস্তুতির সময় দক্ষিণ কোরিয়া দলের শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ। আগামীকাল সকালে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। তার আগে দলের অনুশীলন ক্যাম্পের কাছাকাছি একটি ড্রোন উড়তে দেখা গেলে ফুটবলাররা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সহায়তায় ড্রোনটি নামিয়ে আনে বলে জানা গেছে। তবে ড্রোনটির উৎস বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি নজরদারি বা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও নাশকতার আশঙ্কাও তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন : স্কটল্যান্ডের জার্সিতে খেলা কে এই বাঙালি ক্রিকেটার?

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো বলেন, অনুশীলনের সময় হঠাৎ ড্রোনটি দেখা যাওয়ায় তাদের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটে। তবে সৌভাগ্যবশত তখন অনুশীলন শুরু হয়নি। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি নিয়ে দলে অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া চেকিয়াকে হারিয়েছে এবং মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft