সুইস ব্যাংকে বাংলাদেশি আমানত ১২ হাজার কোটি টাকা ছাড়াল
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:১৭ পিএম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১২ হাজার ৭৬৩ কোটি টাকা ছাড়িয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক পর্যায়ে সুইস ব্যাংকে বাংলাদেশি আমানতের পরিমাণ ৪১ শতাংশ বেড়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরেই জমা হয়েছে ৩ হাজার ৬০০ কোটি টাকার বেশি।


এই পরিসংখ্যান গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৪ সালে রেকর্ড করা ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁর তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে।

এর আগে ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যা ছিল ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁ—এখন পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft