জীবিত বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে সংসদে ভুল স্বীকার করলেন জামায়াত এমপি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৫৭ পিএম

জাতীয় সংসদ অধিবেশনে নিজের জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

রোববার (১৪ জুন) বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি তার পরিবারে মুক্তিযোদ্ধা থাকার কথা উল্লেখ করেন এবং বক্তব্যের এক পর্যায়ে বাবা ও দাদাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করেন।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। তার হলফনামা ও পারিবারিক তথ্য অনুযায়ী, তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে জীবিত এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করেন।

আরও পড়ুন : ভাঙ্গায় নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আরাফাত গ্রেফতার

এছাড়া তার জন্ম ১৯৮১ সালে হওয়ায় মুক্তিযুদ্ধকালীন সময়ে তার জন্ম না থাকায় বক্তব্যটি নিয়ে প্রশ্ন ওঠে।

পরবর্তীতে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় সংসদ সদস্য মুনতাকিম বলেন, অধিবেশন চলাকালে তিনি অসুস্থ ছিলেন এবং মাথায় তীব্র ব্যথা ছিল। ওই অবস্থায় বক্তব্যে ভুল হয়ে গেছে বলে তিনি স্বীকার করেন।

তিনি আরও বলেন, তার বাবা জীবিত আছেন এবং মুক্তিযুদ্ধে তার দাদা ও চাচা শহীদ হয়েছেন। ভুল বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft