শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ৬:৫৪ পিএম

শিক্ষার মানোন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বুধবার (১০ জুন) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ‘গ্রাজুয়েশন নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় আরও কার্যকরভাবে অংশ নিতে দেশের শিক্ষা খাতে গুণগত উন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শিক্ষা খাতে কার্যক্রম পরিচালনায় অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের অগ্রগতি ও উন্নয়নে তরুণ প্রজন্মকে দক্ষতা, মেধা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় তিনি জাতীয় বিভিন্ন অর্জন ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft