রাজধানীতে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৩৭ এএম

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ভবন থেকে রাবেয়া নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় দরজা ভেঙে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত ওই নারীর নাম রাবেয়া ওরফে জেনি খান। তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সন্দেহভাজন হত্যাকারী রাবেয়ার স্বামী মুন্না। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

মৃতের মা জানান, ৫ দিন ধরে মেয়ের মোবাইল বন্ধ পান তিনি। মঙ্গলবার এসে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ছয় মাস আগে ভালোবেসে মিরপুরের মুন্নাকে বিয়ে করে কিশোরগঞ্জের রাবেয়া।

বাড়ির মালিক জানিয়েছেন, শনিবার রাতে খাবার নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান মুন্না। বাসা ভাড়া দেয়ার জন্য কল করা হলে তারপর থেকেই মোবাইল বন্ধ পান তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft