শিক্ষকদের অবসর সুবিধা দিতে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-06-14T14:29:38+06:00
2026-06-14T14:29:38+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
শিক্ষকদের অবসর সুবিধা দিতে নতুন উদ্যোগ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:২৯ পিএম 
শিক্ষকদের অবসর সুবিধা দিতে নতুন উদ্যোগ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দীর্ঘদিন ধরে অবসর সুবিধার অর্থ না পাওয়া শিক্ষকদের পাওনা পরিশোধে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ প্রদান শুরু হবে এবং শিক্ষকদের সব বকেয়া সুবিধা পরিশোধের লক্ষ্যে কাজ চলছে।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৬৫ হাজার শিক্ষক অবসর সুবিধার অর্থ পাননি। এ সমস্যা সমাধানে সরকার থোক বরাদ্দ পেয়েছে এবং সেই অর্থের মাধ্যমে ন্যূনতম এক লাখ টাকা করে প্রদান কার্যক্রম আগামী জুলাই থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ। এটি ধাপে ধাপে শতভাগে উন্নীত করার প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নের পর পর্যায়ক্রমে এ সুবিধা বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট নিরসনে সরকার কাজ করছে। প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রায় ৮৩ হাজার ৫০০ মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com