ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৬ মামলা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২৬টি কাভার্ডভ্যান, ১০৬টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮টি বাস, ১৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।
 
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি, ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৭টি গাড়ি ডাম্পিং ও ৪৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
 
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft