নতুন রাষ্ট্রপতি নির্বাচন ২৪ অক্টোবরের মধ্যে, আলোচনায় ড. ইউনূস
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া রাষ্ট্রপতি পদে কে আসছেন-তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী আগামী ২৪ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতার ভাবমূর্তি রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে বিবেচনায় আসতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে বিএনপির অভ্যন্তরেও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য হিসেবে আলোচিত হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষায় ভারত : হাইকমিশনার

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নীতিনির্ধারণী ফোরাম রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করবে। অন্যদিকে রুহুল কবির রিজভী জানিয়েছেন, সংবিধান ও দলের গঠনতন্ত্র অনুসরণ করে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এখন রাজনৈতিক মহলের দৃষ্টি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft