অসহায় বন্যাদুর্গত পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম আপডেট: ২৯.০৭.২০২৬ ৭:০৭ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি বন্যাদুর্গত ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার (২৮জুলাই) উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ করা হয়। 

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মু. গোলাম কিবরিয়া, নালীতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজামুল ইসলাম, সাংবাদিক আব্দুল মোমেন, সমাজসেবক দুলাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংস্থার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি প্রয়োজন বিবেচনায় প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ২ কেজি লবণ, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, আধা কেজি খেজুর এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বন্যাদুর্গত পরিবারগুলোর কয়েক দিনের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দোস্ত এইড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft