দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৬:০৭ পিএম

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ নেক্সাস এসএ এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।

অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ চলছে।

জ/শা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দক্ষিণ আফ্রিকা   অগ্নিকাণ্ড   মৃত্যু   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft