কারিগরি বোর্ডে প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে শিক্ষকদের আবেদন আহ্বান
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম

২০২৭ সালের এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম এবং এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড।

মঙ্গলবার (২৮ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’–এর ১.২ (ক) ধারা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের লক্ষ্যে গুগল ফরমের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

আরও পড়ুন : স্কুল ফিডিংয়ের খাবারে অনিয়ম বরদাশত নয় : ববি হাজ্জাজ

আগ্রহী শিক্ষকরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। এ প্রক্রিয়ায় ই-মেইল বা হার্ডকপির মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুধু নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার লিংক হলো- https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft