জুলাই নিয়ে অপতৎপরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি : রবিউল

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-29T16:02:03+06:00
2026-07-29T16:02:03+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জুলাই নিয়ে অপতৎপরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি : রবিউল
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম 
জুলাই নিয়ে অপতৎপরতা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি : রবিউল
জুলাইকে ঘিরে যেকোনো অপতৎপরতা বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। জুলাইয়ের চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবেই প্রতিহত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার (২৯ জুলাই) ঢাকা কলেজের বীর মুক্তিযোদ্ধা শহিদ আ ন ম নজীর উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই দেশের মানুষকে নতুনভাবে শাণিত ও সংশোধিত হওয়ার পাশাপাশি একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করার শিক্ষা দিয়েছে। এ আন্দোলনের মাধ্যমে ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী দিনের নেতৃত্ব তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।


তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন রাষ্ট্র ও জনগণকে আরও সমৃদ্ধ এবং মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই কার্যক্রম এগিয়ে চলছে বলেও উল্লেখ করেন তিনি।

নিজ নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত ঢাকা কলেজের প্রতি বিশেষ দায়বদ্ধতার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, অবকাঠামো, আবাসন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।


তিনি আরও বলেন, ঢাকা কলেজের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। দেশের সিভিল প্রশাসন, পুলিশ, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং সশস্ত্র বাহিনীতে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভার আগে মন্ত্রী ঢাকা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক, কলেজের অধ্যক্ষ, সাবেক শিক্ষক, সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com