লঙ্কান লিগে হৃদয়ের ব্যাটিং তাণ্ডব, শেষ ওভারে ৪ ছক্কায় ৩০ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম

শ্রীলঙ্কান লিগে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। পাল্লেকেলেতে কলম্বো ক্যাপসের বিপক্ষে জাফনা কিংসের হয়ে ইনিংসের শেষ ওভারে পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকে একপ্রকার তাণ্ডব চালিয়ে এক ওভার থেকেই ৩০ রান আদায় করেন তিনি।

ইনিংসের ২০তম ওভারে হৃদয়ের ব্যাট থেকে আসে ৬, ৬, ৬, ১ (ওয়াইড), ২, ৬ ও ৪। টানা প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে শুরু করা এই ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত মাত্র ৮ বলে ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ রানে অপরাজিত থাকেন।

জাফনা কিংসের হয়ে এ ম্যাচে একাদশে ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে ওপেনার ইব্রাহিম জাদরানের ৬৫ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস এবং শেষ দিকে হৃদয়ের বিধ্বংসী ক্যামিওর কারণে সাকিবের আর ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জাফনা কিংস।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলম্বো ক্যাপস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে সক্ষম হয়। ফলে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা কিংস।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া শেষ ওভারে হৃদয়ের ৩০ রানই জাফনাকে দুইশ রানের গণ্ডি পেরোতে বড় ভূমিকা রাখে। তার এই বিস্ফোরক ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট অঙ্গনে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই ব্যাটার।

জ/শা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীলঙ্কান লিগ   জাফনা কিংস   তাওহীদ হৃদয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft