জুলাইয়ের ২৭ দিনেই এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-07-28T22:14:37+06:00
2026-07-28T22:14:37+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
জুলাইয়ের ২৭ দিনেই এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:১৪ পিএম 
জুলাইয়ের ২৭ দিনেই এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে বৈধপথে এসেছে প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। এরপর ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকে। ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলার, যা ২৭ দিনে বেড়ে ২৫২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ১৮৫ কোটি টাকা। এ সময়ে প্রবৃদ্ধির হার ২০ দশমিক ২ শতাংশ।

এদিকে, রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে এটি আগের সপ্তাহের ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনার কারণে প্রবাসী আয়ের প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি জুলাই মাস শেষে দেশের রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে।

জ/শা





  বিষয়:   রেমিট্যান্স  বাংলাদেশ ব্যাংক 



Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com