সিরিজসেরা হয়েই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:১৮ পিএম

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর রেকর্ড গড়ার ধারাবাহিকতা থামছেই না। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কার জিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ম্যান অব দ্য সিরিজ হওয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়ার সুযোগ ছিল সূর্যবংশীর সামনে। তবে জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। যদিও ম্যাচ শেষে নতুন আরেকটি বিশ্ব রেকর্ড নিজের করে নেন ভারতের এই বিস্ময়-বালক।

তিন ম্যাচের সিরিজে দুটি অর্ধশতকের সাহায্যে মাত্র ৭৭ বলে ১৫১ রান করেন সূর্যবংশী। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তার হাতেই ওঠে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার।

মাত্র ১৫ বছর ১২১ দিন বয়সে এই সম্মান অর্জন করে তিনি আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের রেকর্ড ভেঙেছেন। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬ বছর ৩২৫ দিন বয়সে সিরিজসেরা হয়ে রেকর্ড গড়েছিলেন মুজিব।

মাত্র ছয় ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেই এটি সূর্যবংশীর দ্বিতীয় বিশ্ব রেকর্ড। এর আগে একই সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার কীর্তিও গড়েছিলেন তিনি।

জ/শা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত   বৈভব সূর্যবংশী   বিশ্ব রেকর্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft