নিউ ইয়র্কে রয়্যাল ব্লু গাউনে নজর কাড়লেন মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে নতুন ফটোশুটে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।

প্রকাশিত ছবিতে নিউ ইয়র্কের স্কাইলাইনকে পটভূমি করে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় মেহজাবীনকে। কখনো হাসিমুখে, আবার কখনো নান্দনিক ভঙ্গিতে তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র স্টাইল।

ফটোশুটে অভিনেত্রীর পরনে ছিল একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন। এর সঙ্গে মানানসই হেয়ারস্টাইল, পরিমিত মেকআপ এবং সাদামাটা অলংকার তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ব্রুকলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও আইকনিক স্থাপনাকে ঘিরে তোলা ছবিগুলোতে নিউ ইয়র্কের আবহও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘Because Kal Ho Naa Ho…’। জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র কাল হো না হো-এর নিউ ইয়র্কভিত্তিক আবহের প্রতি ইঙ্গিত রেখেই এই ক্যাপশন দিয়েছেন বলে মনে করছেন অনুরাগীরা।

ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন মেহজাবীন। অনেক ভক্ত মন্তব্যে তাকে ‘নীল পরী’ বলে অভিহিত করেছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল সচেতনতার জন্যও নিয়মিত আলোচনায় থাকেন মেহজাবীন চৌধুরী। নাটক, ওটিটি ও চলচ্চিত্র-সব ক্ষেত্রেই নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি তার নতুন ফটোশুটও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft