শিক্ষার্থী আন্দোলনে নীরবতা, ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:৪৬ পিএম

শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও পরীক্ষাপদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নীরব থাকায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে অভিনেত্রীর একটি জনপ্রিয় ফ্যান পেজ বন্ধ করে দিয়েছেন এর পরিচালনাকারী।

ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ৭০ হাজারের বেশি অনুসারী থাকা ওই ফ্যান পেজের অ্যাডমিন এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ক্যাটরিনা কোনো প্রকাশ্য অবস্থান না নেওয়ায় তিনি হতাশ হয়েছেন। এ কারণেই তিনি পেজটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যাটরিনার ভক্ত হলেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে অভিনেত্রীর নীরবতা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের ব্যবহারকারী ফ্যান পেজটির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। অন্যদিকে, অনেকেই মনে করছেন, কোনো সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে মত প্রকাশ করা বা নীরব থাকা একজন শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতার বিষয়।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগ ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি ইতোমধ্যে শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ ও প্রকাশ রাজসহ কয়েকজন তারকা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft