৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পিএসসি ফলাফল প্রকাশ করে। কমিশনের ওয়েবসাইটে ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএস-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকা-সহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় কমিশনের অনুমোদনক্রমে মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে প্রকাশিত ফলাফলে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে।

এর আগে, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন।

৫০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারে ৩৯৫টি পদসহ মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন, প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং শিক্ষা ক্যাডারে ১৮৫ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft