সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:০৮ পিএম

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চলমান আলোচনার মধ্যে ফেসবুকে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের দাবি করেন, দলটির ‘সৎ ও চরিত্রবান’ ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। একই সঙ্গে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, সাংগঠনিক পদক্ষেপ এবং অর্থায়ন প্রসঙ্গেও বিভিন্ন মন্তব্য করেন।

এদিকে, গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও প্রকাশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং এ-সংক্রান্ত বিভিন্ন মন্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft