শিক্ষার্থী আন্দোলনে গিয়ে আটক বলিউড অভিনেত্রী আয়েশা, তিন ঘণ্টা পর মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৩ এএম

ভারতে শিক্ষার্থীদের দাবির সমর্থনে আয়োজিত আন্দোলনে অংশ নিতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে সাময়িকভাবে আটক হয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা খান। পরে প্রায় তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার বিকেলে মুম্বাইয়ের দাদারে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে যান আয়েশা খান। তবে অভিনেত্রীর দাবি, কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই পুলিশ তাকে এবং তার সঙ্গে থাকা কয়েকজনকে আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আয়েশা জানান, তিনি দুই নারী বন্ধুকে নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যেই তার ভাই ও কয়েকজন পুরুষ সঙ্গীকে পুলিশ ভ্যানে তোলা হয়। পরে তাদেরও ঘিরে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়। তিনি দাবি করেন, তারা কোনো স্লোগান দেননি বা কোনো প্ল্যাকার্ডও বহন করছিলেন না।

আটকের পর প্রকাশিত কয়েকটি ভিডিওতে আয়েশা প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করার পরও কেন তাদের আটক করা হলো। পরে তাকে ও তার সঙ্গীদের ওরলি পুলিশ স্টেশনে নেওয়া হয়। সেখানে পুলিশ সদস্যদের আচরণ সন্তোষজনক ছিল বলে উল্লেখ করলেও, আটক করার সময় হেনস্তার অভিযোগ করেন তিনি।

প্রায় তিন ঘণ্টা পর মুক্তি পেয়ে আয়েশা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এরপর তিনি অন্য একটি পুলিশ স্টেশনে আটক থাকা তার ভাইয়ের খোঁজ নিতে রওনা হন।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পী। শাবানা আজমি, প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ ও নাসিরুদ্দিন শাহসহ অনেকে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft