প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৫২ পিএম

ইসলামি আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উক্ত দলের সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম। চট্টগ্রাম বিভাগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন।
দলের কেন্দ্রীয় সুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সেক্রেটারী একরামুল হক ভূঞা, ফেনী পৌর সভাপতি মাওলানা তৈয়ব সোলতানী, কুয়েত শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা গোলাম সরওয়ার, ফেনী জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইউসুফ কাসেমী, সেক্রেটারী মাওলানা আবদুর রাজ্জাক, ফেনী জেলার প্রচার সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, গোলাম কিবরিয়া, ব্যবসায়ী আবদুল্লাহ হারুন, সহসভাপতি মীর আহমেদ, সাবেক সেক্রেটারী মওলানা বশির উল্লাহ, ফেনী জেলা নতুন কমিটির সভাপতি হলেন মাওলানা নুরুল করিম, এবং সেক্রেটারী হলেন মাওলানা একরামুল হক ভূঞা।