প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৩৭৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩৩ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, খুলনা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জনেই অপরিবর্তিত রয়েছে।
এদিকে, চলতি বছরে এ পর্যন্ত ১০ হাজার ৪৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং এ সময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
জ/উ