ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১ হাজার ৭১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:২৯ এএম

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সোমবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত ২২ হাজার ৬১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৩৪ জন। এছাড়া ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত বুধবারের ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৬০৯টি আফটারশক অনুভূত হয়েছে। সোমবারও একটি শক্তিশালী কম্পন অনুভূত হলেও নতুন বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। সংস্থাটির মতে, পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft