মহররমের অনুষ্ঠান ঘিরে জিও নিউজের লাইসেন্স স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৩৭ এএম

মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে বিতর্কের জেরে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গত ২৬ জুন মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানে এমন কিছু ধর্মীয় দৃশ্যায়ন দেখানো হয়, যা জনমনে বিভ্রান্তি ও সংবেদনশীলতা তৈরি করতে পারে। এ ঘটনায় চ্যানেলটির সম্প্রচার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জিও নিউজ। রোববার দেওয়া এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, বিতর্কিত ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে প্রচারিত হয়েছে এবং এটি তাদের সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ভিডিও সব ডিজিটাল ও সম্প্রচার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

চ্যানেলটির দাবি, সম্প্রচারিত ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান তুলে ধরা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতি উপস্থাপন করা, কোনো নির্দিষ্ট মতাদর্শের প্রচার নয়।

এদিকে, ঘটনার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি বিষয়টি কাউন্সিল অব কমপ্লেইন্টসের কাছেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মহররম পাকিস্তানে অত্যন্ত সংবেদনশীল ধর্মীয় সময় হিসেবে বিবেচিত হয়। এ সময় ধর্মীয় বিষয়বস্তু নিয়ে যেকোনো বিতর্ক দ্রুত জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft