কালীগঞ্জ পৌরসভায় ৫১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা
কালীগঞ্জ, (ঝিনাইদহ প্রতিনিধি)
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:১০ পিএম

"পরিকল্পনা যখন নিখুঁত -উন্নয়ন তখন মজবুত" এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আয়-ব্যয় সমান রেখে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে কালীগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ ।লিখিত  বাজেট পেশ করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  প্রকৌশলী মোঃ কবীর হাচান।

এ বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ও বক্তব্য রাখেন   কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান , উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম- সম্পাদক বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি,যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার মোল্লা , গণমাধ্যমকর্মী সোহেল আহমেদ,আহসান কবির, হুমায়ুন কবির। বাজেট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা  জামায়াতের আমীর মাওলানা মোতালেব,নবচিত্র পত্রিকার সম্পাদক -প্রকাশক শহিদুল ইসলাম সহ স্থানীয়  বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য আয়-ব্যয় সমান রেখে কালীগঞ্জ পৌরসভার ৫১ কোটি ৪৩ লাখ ৭ হাজার ২৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেন ব্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি ব্যবস্থা, বাসস্ট্যান্ড উন্নয়ন, ডাম্পিং স্টেশন নির্মাণ, মশক নিধন, বৃক্ষরোপণ, কঞ্জারভেন্সি কার্যক্রম গতিশীলকরণ, শিক্ষা সাংস্কৃতিক ও খেলাধুলার মান উন্নয়ন এবং হাট-বাজার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft