সীমান্তে বিজিবির ভূমিকা প্রশংসার দাবিদার: সুশীল ফোরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:০৮ পিএম আপডেট: ২৫.০৬.২০২৬ ৯:১১ পিএম

সীমান্তে পুশইনের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ। গত বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মো. জাহিদ বিবৃৃতিতে ভারত সরকার সীমান্তে পুশইন কার্যক্রম বন্ধ করে প্রতিবেশী সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান। 

গতকাল নওগাঁ জেলার সাহাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) নারী-পুরুষ শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টার ঘটনায় উদ্বেগ, হতাশা ও বিস্ময় প্রকাশ করেন মো. জাহিদ।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা পাল্টে গেলেও বিএসএফের হত্যাকান্ড- থেমে নেই। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন সীমান্তে বিএসএফ অস্বাভাবিক আচরণ করছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বিএসএফ চরম বাড়াবাড়ি করছে। সীমান্তে ভারতের নির্বিচার হত্যাকান্ডের প্রতিবাদ ও প্রতিকারের এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft