বাগাতিপাড়ায় ১ মে দিবসে ১ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৫৫ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া বাজার এলাকায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস ২০২৬ উপলক্ষে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে “দি এইম ক্লাব”-এর আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের সেবা দেন। পাশাপাশি চোখের বিশেষ ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফাতেমা আক্তার এবং নাক-কান-গলা ও হেড-নেক সার্জারির বিশেষজ্ঞ ডা. সোহানুর রহমান। চক্ষু পরীক্ষায় সহযোগিতা করেন অপ্টোমেট্রিস্ট মো. হুমায়ুন কবির।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft