প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৫০ পিএম

সারাদেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৫ হাজার ২৮ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
জ/উ