নাটোরের বাগাতিপাড়ায় মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও পথসভা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৫:০০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্বপাড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি মালঞ্চি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওয়াহিদুজ্জামান নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন মিঠু, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম জামাল, সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইনসার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে ওয়াহিদুজ্জামান নাদিম বলেন, মহান মে দিবসের তাৎপর্য উপলব্ধি করে সকল শ্রমিক-কর্মচারীকে এক হয়ে ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি দেশের উন্নয়ন ও গঠনে ভূমিকা রাখতে হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft