প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম

প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে নাটোরের গুরুদাসপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ রানা প্রামানিকের নেতৃত্বে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টায় উপজেলার চাঁচকৈড় বাজারে ছাত্রদলের প্রধান কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ছাত্রদলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন গুরুদাসপুর পৌর ছাত্রদলের নেতা মো. আব্দুল আলিম প্রামানিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিস, পৌর যুবদলের আহ্বায়ক মাহফুজ আহামেদ, সদস্য মো. সুলতান আহাম্মেদ, পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব মো. মোশারফ প্রামানিক, গুরুদাসপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাফিউল ইসলাম অপুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খলিফাপাড়া রেজাউল করিম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল আলিম প্রামানিক।
গণমিছিলে নেতৃত্বদানকারী মো. মাসুদ রানা প্রামানিক বলেন, “দলের দুঃসময়ে যেমন পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি চাই গুরুদাসপুরকে সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়মুক্ত একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলায় রূপান্তর করতে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দল আমাকে পুনরায় গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দিয়েছে। এজন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এসময় নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা গণমিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।
জ/দি