আত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:২০ পিএম

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নিয়ামুল বছির (৪৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টা নাগাদ এই লাশ উদ্ধার করে জিআরপি থানাপুলিশ। নিয়ামুল বছির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের নজিবর রহমানের ছেলে। তিনি নওগাঁয় মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি ছিলেন। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিয়ামুল বছিরের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ভাই নিয়ামুল বছির মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি হিসেবে নওগাঁ এবং বাগমারায় অফিস বসিয়ে কাজ করে আসছিলেন। সেই সুবাদে নিয়ামুল বছির পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার সকালে অফিসের কাজে বাড়ী থেকে বের হয়ে বাগমারা যান। এরপর সন্ধ‍্যায় নিয়ামুল বছির তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান,আত্রাই রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন। নওগাঁ ফিরে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে তার মোবাইল ফোনে ফোন করলেও রিসিভ হয়নি। পরে রাতেই অনেক খোঁজাখুজি করে নিয়ামুল বছিরের সন্ধান করতে পারেননি।

আরও পড়ুন : বিয়ের আশ্বাসে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ এসআইপুত্রের বিরুদ্ধে

এরপর বুধবার সকালে জানতে পারেন আত্রাইয়ের শিমুলিয়া রেলক্রসিং এলাকার একটু অদুরে রেল লাইনের পাশে মরদেহ পরে আছে। আশরাফুল ইসলাম দাবি করে বলেন, নিয়ামুল বছিরকে কেউ পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে। 

তিনি বলেন, নিয়ামুল বছিরের কাছে ব্যাগ, নগত টাকা,হাত ঘড়ি থাকলেও তা নেয়নি। এঘটনার সুষ্টু তদন্তসহ জরিতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন আশরাফুল ইসলাম।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটাস্থল থেকে নিয়ামুল বছিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিয়ামুল বছিরের শরীরে বেশ কয়েকটি আঘাতের খত রয়েছে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft