প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-17T03:43:35+06:00
2026-06-17T03:43:35+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৪৩ এএম 
প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রতিশোধ নয়, জাতীয় স্বার্থে ঐক্য ও ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের ক্ষতি বা কষ্ট প্রতিশোধের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়; বরং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন কার্যক্রমে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রত্যাশা করে।

তিনি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে খেলাধুলা, সংস্কিচর্চা ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা চর্চা জোরদারের আহ্বান জানান।

দেশ পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং সীমিত সম্পদ ও সক্ষমতার মধ্যেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপদেষ্টা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/দি 






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com