মঠবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের তিনটি গরুর মৃত্যু
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৯ এপ্রিল বুধবার বজ্রপাতে তিন কৃষকের তিনটি গরু মারা যায়। উপজেলার তুষখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাসেল জমাদ্দার জানান, সকাল দশটায় মঠবাড়ীয়ার আকাশে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে প্রচুর বজ্রপাত হয়। 

বজ্রপাতে ৮ নং ওয়ার্ড শাখারিকাঠী গ্রামের কৃষক সেলিম হাওলাদার ও জাহাঙ্গীর মাওলানার দুটি গরু মাঠের মধ্যে বাধা অবস্থায় বজ্রপাতে মারা যায়। এতে তাদের এক লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের পরিচালক মোঃ নজির মিয়া জানান, উপজেলার ১০ নং হালতা গুলিশাখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কবুতর খালি গ্রামের কৃষক মোঃ হাফেজ খান এর মাঠে থাকা একটি গরু দুপুরের দিকে বজ্রপাতে মারা যায়। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft