বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শিক্ষা: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৫৫ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষা খাতে। রোববার (১৪ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ) বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাজেটের অগ্রাধিকার হিসেবে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যা আগামী দিনের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষামন্ত্রী ইউনিসেফের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানান, দেশে এখনো প্রায় ৬ দশমিক ৫ শতাংশ শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। মাধ্যমিক স্তরে এ হার ১৩ শতাংশের বেশি। ফলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ লাখ শিশু-কিশোর শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। তিনি বলেন, উদ্বেগের বিষয় হলো, ছেলেশিশুর স্কুলে না যাওয়ার হার মেয়েদের তুলনায় বেশি এবং সাম্প্রতিক সময়ে তা আরও বেড়েছে।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ শুরু করেছে। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করায় সরকারকে তিনি ধন্যবাদ জানান।

কর্মশালায় ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, দরিদ্র, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দুর্গম বা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার শিশুরা সবচেয়ে বেশি শিক্ষাবঞ্চনার ঝুঁকিতে রয়েছে। এসব শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত প্রি-প্রাইমারি শিক্ষা চালু করা হবে এবং আগামী বছরের মধ্যে সব স্কুলে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে সব বিদ্যালয়কে সিঙ্গেল শিফটে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft