প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৯১তম বৃক্ষচারা ও শিক্ষা উপকরণ বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রম প্রাঙ্গণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রম এবং মালো সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,বৌদ্ধবিহার ও অনাথ আশ্রমের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক সুশীল প্রিয় ভিক্ষু। মালো সংস্কৃতিক একাডেমীর পরিচালক দিলীপ মালোর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ৩ হাজার বৃক্ষের চারা এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন, জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী মোছাঃ মনিরা আক্তার কেমি জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আলী খাঁ,সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ,রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নূগোষ্ঠীর কালচার একাডেমির প্রশিক্ষক মানুয়েল সরেন,বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সন্তোষ কুমার মালো ও মালো সংস্কৃতি একাডেমির সেক্রেটারি মৃগাঙ্গ মালো প্রমুখ।
আয়োজক অধ্যক্ষ সুশীল প্রিয় ভিক্ষু জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এই আশ্রমে ৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন।
জ/দি