বৃষ্টির তীব্রতা কমছে, পরিস্থিতির উন্নতির আশা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:৩১ এএম

দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। বর্তমানে পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে সামগ্রিক পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

শনিবার (১১ জুলাই) সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। রাজধানী ঢাকায় স্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অতিভারী বর্ষণের আশঙ্কা নেই।

তিনি বলেন, ভারতের উজান এলাকায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় দেশের নদ-নদীর পানি বিপৎসীমার দিকে দ্রুত বাড়ার সম্ভাবনাও কম। ফলে বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা আপাতত নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সমুদ্রবন্দরগুলোতে জারি থাকা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত শনিবার সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে। পরিস্থিতির উন্নতি হলে পরে তা প্রত্যাহার করা হতে পারে। এ সময় পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কমেছে। বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft