মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করল মিসর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৫১ পিএম

মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর। এই হামলাকে সার্বভৌমত্বের ‘চরম লঙ্ঘন’ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘অগ্রহণযোগ্য উসকানি’ হিসেবে আখ্যা দিয়েছে কায়রো। খবর আল জাজিরার

গতকাল বুধবার (৮ জুলাই) মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করে- এমন যেকোনো পদক্ষেপকে মিসর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অঞ্চলে শান্তি বজায় রাখার স্বার্থে সব পক্ষকে সংযম অবলম্বন ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে কায়রো।

বিবৃতিতে মিসর কুয়েত ও বাহরাইনের প্রতি তাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তাদের নিরাপত্তা রক্ষায় যেকোনো হুমকি মোকাবিলায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 

মিসরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা মিসরের নিজস্ব জাতীয় নিরাপত্তা এবং সামগ্রিক অঞ্চলের নিরাপত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ। 

ইরানের এই আক্রমণাত্মক আচরণের সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই বারবার চালানো নিন্দনীয় হামলার পেছনে কোনো যৌক্তিক কারণ বা অজুহাত থাকতে পারে না।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft