বান্দরবানের লামায় পাহাড় ধসে নিহত ৫
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ৭:১২ পিএম

টানা বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ৪ বছরের শিশুসহ ৫ জন নিহত হয়েছে। ৯ জুলাই, বৃহস্পতিবার আনুমানি রাত ৩টার দিকে উপজেলার আজিজনগর ইনিয়নের মিশন পাড়ায় এঘটনা ঘটে। পরে ৪ টার দিকে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। 

নিহত ব্যাক্তিরা হলো একই পরিবারের মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং নিহত ইউনুসের ছেলে মোঃ সোলেমান(৪)। তারা আজিজনগর ইউনিয়নের   ২ নং ওয়ার্ড, মিশন পাড়ার বাসিন্দা।

আরেক পরিবার থেকে মোঃ আলী হায়দারের ছেলে মো জুয়েল(৩৪) এবং জুয়েলের স্ত্রী কুলছুমা আক্তার(২৫)। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরায়। তারা আজিজনগরের মিশন পাড়ায় ভাড়াটিয়া হিসেবে ছিল।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম জানায়, ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনা স্থলে আসি এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাদরেকে উদ্ধার করি।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ জানায়, এক পরিবারের তিনজন ও আরেক পরিবারের দুইজনের নিহতের ঘটনা ঘটে। লাশগুলোর সুরতহাল করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানায়, পাহাড় ধসে ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা প্রতিনিয়ত পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করে সবাইকে অনুরোধ করছি। 


জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft