প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচে মিশরের বিপক্ষে খেলা একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, সুইজারল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। কলম্বিয়ার বিপক্ষে খেলা আরডন জাশারির জায়গায় প্রথম একাদশে দেখা যেতে পারে রুবেন ভার্গাসকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-১-৩-২) :
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, মেসি এবং লাউতারো মার্টিনেজ।
সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
গ্রেগর কোবেল, নিকো এলভেদি, ম্যানুয়েল আকানজি, রিকার্ডো রদ্রিগেজ, ডেনিস জাকারিয়া, রেমো ফ্রুলার, গ্রানিট জাকা, রুবেন ভার্গাস, ফ্যাবিয়ান রাইডার, ব্রিল এমবোলো এবং ড্যান এনডোয়ি।
জ/উ