চুনারুঘাটে ৩৯০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে ৩৯০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মিরারগাঁও গ্রামের জাহিদুল ইসলাম (২৩) ও দত্তেরগাঁও গ্রামের মো. ফয়সাল মৃধা (২৫)। র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। র‍্যাব জানায়, একটি সাদা রঙের প্রাইভেট কারে করে মাদকের বড় একটি চালান যাচ্ছে–এমন খবরে তল্লাশি চালানো হয়। 

এ সময় গাড়িটির ভেতর থেকে ৩৯০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, র‍্যাবের পক্ষ থেকে হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের হবিগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।


 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft