২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:১৪ পিএম

সরকারি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মাতৃস্বাস্থ্য ও নবজাতক সেবার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। গ্রামাঞ্চলের মানুষ যাতে উন্নত চিকিৎসার জন্য অপ্রয়োজনে রাজধানীমুখী না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে ৫১ শয্যার উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলাতেও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft