নাশকতা ও হামলার অভিযোগে সারাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগসহ আটক ৮৪
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৯ এএম আপডেট: ২৪.০৬.২০২৬ ২:১৫ পিএম

হামলা, নাশকতা ও বিভিন্ন মামলায় সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২২ জুন) রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় পৃথক অভিযান চালিয়ে এসব আটক ও গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোথাও মাদকবিরোধী অভিযান, কোথাও সন্ত্রাসবিরোধী আইন এবং কোথাও পূর্বের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতারের তথ্য রয়েছে।

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে একাধিক ওয়ারেন্টভুক্ত ও রাজনৈতিক সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও কয়েকজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় আওয়ামী লীগের সাবেক ও স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, খাগড়াছড়ি, রাঙামাটি, গাজীপুর, সাভার, ময়মনসিংহ, ঝালকাঠি ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলায়ও অভিযান পরিচালনা করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা গ্রেফতার

রাঙামাটিতে একাধিক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীসহ ১৬ জনকে আটক করা হয়। গাজীপুরে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সাভারে মহাসড়কে মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের সমর্থক সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। একইভাবে বিভিন্ন এলাকায় ঝটিকা তৎপরতা ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft