জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৫১ এএম

জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি অভিযোগ করেন, “জুলাই” আন্দোলনকে ঘিরে বিভিন্ন মহল সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছে এবং এ সংক্রান্ত স্মৃতিস্তম্ভে হামলা ও হুমকির মতো ঘটনা ঘটছে।

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোকেয়া বেগম বলেন, জুলাই যোদ্ধাদের কিছু আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি স্পষ্ট নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণ, শহীদদের স্মৃতি রক্ষা এবং আহতদের অবদান তুলে ধরতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্মৃতিসৌধ, জাদুঘর, গবেষণাকেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ স্থাপনের জন্য বাজেট বরাদ্দের আহ্বান জানান।

আরও পড়ুন : নাশকতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা; রাজধানীসহ দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

তিনি আরও বলেন, এসব উদ্যোগ গ্রহণ করা হলে আগামী প্রজন্ম প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং আন্দোলনের স্মৃতি সংরক্ষিত থাকবে।

বক্তব্যে তিনি ব্যক্তিগত প্রসঙ্গ টেনে বলেন, ৫ আগস্ট তার ছোট সন্তান জাবির ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করে। তিনি দাবি করেন, এই ঘটনায় আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংসদে সেই বাস্তবতা প্রতিফলিত হচ্ছে।

এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি আইনই একটি রাজনৈতিক দলিল এবং সরকারের নীতিগত অবস্থানকে প্রতিফলিত করে। তিনি সংসদ সদস্যের বক্তব্যকে সম্মান জানিয়ে বলেন, “উনার প্রত্যেকটা আবেগকে আমরা শ্রদ্ধা করি।”

মন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে যেসব সুরক্ষা প্রদান করা সম্ভব, তা ইতোমধ্যে আইনগত কাঠামোর মধ্যেই নিশ্চিত করা হয়েছে এবং এটিকেই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচনা করা যায়। পাশাপাশি নির্দিষ্ট কোনো প্রস্তাব বা ব্যাখ্যা থাকলে তা পর্যালোচনা করে আইনগত কাঠামোর মধ্যে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft