চলনবিলে অবৈধ জাল উচ্ছেদ, ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৩৪ পিএম

নাটোরের গুরুদাসপুরে চলনবিলের আত্রাই নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহৃত কারেন্ট জাল, চায়না দোয়ারী ও সৌতিজাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী উপজেলার সাবগাড়ি ও হরদমা এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল, একটি সৌতিজাল ও ১০০টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযোগ ছিল, বর্ষা মৌসুমকে ঘিরে আত্রাই নদীর বিভিন্ন স্থানে বাঁশ ও খুঁটি দিয়ে অবৈধ কাঠামো তৈরি করে সৌতিজাল বসিয়ে মাছ শিকার করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মা মাছ ও পোনা মাছ ধ্বংসের ঝুঁকি তৈরি হয়েছিল।

অভিযান চলাকালে নদীর সাবগাড়ি ও হরদমা এলাকার দুটি স্থানে থাকা অবৈধ সৌতিজাল ও সংশ্লিষ্ট স্থাপনা অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এ সময় গুরুদাসপুর থানা পুলিশের সদস্য, মৎস্য অধিদপ্তর ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

জ/দি 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft