পূর্বধলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ আটক ১
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৪০ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা থেকে সিএনজিযোগে ময়মনসিংহের উদ্দেশ্যে যাওয়ার সময় শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত আবু সাঈদ দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
​শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft