আপত্তিকর ফেসবুক পোস্টের অভিযোগে কলেজ শিক্ষার্থী আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাবিদুল ইসলাম সিয়াম নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় খালার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সিয়াম আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে এবং তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানোর অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট আইডির অবস্থান শনাক্ত করা হয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft