গুলিবিদ্ধ কাইল্লা পলাশের মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:৩৩ এএম

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীতে নিজ বাসার কাছে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর পলাশের স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ইমাম হোসেন ও ফেরদৌস নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft