পাঁচবিবিতে মাছের পোনা অবমুক্ত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৫ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিল নার্সারি কর্মসূচির আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

‎আজ বুধবার সকালে উপজেলা সিনিয়র  মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার আয়মারমুলপুর ইউনিয়নের কেশবপুর লাল ব্রিজ সংলগ্ন জলাশয় ও ধরঞ্জী ইউপির পারইল বিলে মোট ১২০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। একই দিন ইউনিয়ন প্রকল্পের আওতায় গৃহস্থালী পুকুরে মাছচাষ প্রদর্শনীরও উপকরণ বিতরণ করা হয়।

‎জয়পুরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, উন্মুক্ত জলাশয় ও গৃহস্থালী পুকুরে মাছচাষ এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে। এসময় স্থানীয় মৎস্য চাষি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft