যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের তৃতীয় উদ্বোধন, শুরু মার্কিন অধ্যায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:১০ এএম

মেক্সিকো ও কানাডার পর ২০২৬ ফুটবল বিশ্বকাপের তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপের মার্কিন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনের পর বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্রের। এরই মধ্যে সহ-আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা তাদের প্রথম ম্যাচ খেলেছে। মেক্সিকো জয় দিয়ে যাত্রা শুরু করলেও কানাডা ড্র করেছে। ফলে স্বাগতিক দেশ হিসেবে ইতিবাচক সূচনার প্রত্যাশা যুক্তরাষ্ট্রের সমর্থকদের মধ্যেও রয়েছে।

সোফি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে রয়েছেন মার্কিন পপ তারকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা, র‌্যাপ তারকা ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিট্টা, নাইজেরিয়ান শিল্পী রেমা এবং আফ্রিকান সংগীতশিল্পী টাইলা।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি আয়োজক দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে শুধু ফুটবল নয়, অংশগ্রহণকারী দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাও বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে।

তিন দেশের উদ্বোধনী আয়োজন শেষ হওয়ার পর এখন দর্শকদের দৃষ্টি ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল প্রতিযোগিতার দিকে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft